শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

রাঙ্গামাটির লংগদুতেএক নির্মাণ শ্রমিকের মৃত্যু 

Reporter Name / ২১৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

 

মোঃ এরশাদ আলী,লংগদু প্রতিনিধি :

 

রাঙ্গামাটির লংগদুতে রাস্তার নির্মাণ কাজের সময় যাত্রীবাহী চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় খলিলুর রহমান (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলার বাইট্টাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার মাইনীমুখ ইউনিয়নের (৫নং ওয়ার্ড) ইসলামাবাদ এলাকায়।

 

স্থানীয়দের তথ্যমতে জানাযায়, খলিলুর রহমান প্রতিদিনের ন্যায় সকালে অন্যান্য শ্রমিকের সাথে কাজ করছিলেন। হঠাৎ স্থানীয় একজন (ভাড়ায় চালিত) মোটর সাইকেল চালক যাত্রীসহ দ্রুতগতিতে গাড়িটি নিয়ে কাছাকাছি আসতে দেখে দ্রুত সরে যেতে চেয়েও শেষ রক্ষা হয়নি, ফলে গাড়ির ধাক্কায় সড়কে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হলে তাৎক্ষনিক ভাবে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

অন্যদিকে মোটরসাইকেল চালকসহ যাত্রীরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চালক উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়ার বাসিন্দা।

 

বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার ওসি (তদন্ত) সরজিৎ কুমার দেব জানান, আজ সকাল লংগদু টু বাইট্টাপাড়া রাস্তায় নির্মাণ কাজের সময় দিকে মোটরসাইকেল দূর্ঘটনা ঘটে। এতে খলিলুর রহমান নামের এক শ্রমিক গুরুতর আহত হলে খাগড়াছড়ি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় ফোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর