শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

গোপালগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

Reporter Name / ১৫২ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

 

 

রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় রুবি বিশ্বাস (৩৫) নামের যুব মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বরিবার (২৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার ছিটকীবাড়ি গ্রামের নিজ বাসা থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আজ সোমবার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক আল আমিন।

 

রুবি বিশ্বাস উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও ছিটকীবাড়ি গ্রামের সুজিত মন্ডলের স্ত্রী।

 

 

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক আল আমিন বলেন, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। ওই মামলায় যুব মহিলা লীগ নেত্রী রুবি বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

তিনি আরো বলেন, ওইদিন রুবি বিশ্বাস সামনে থেকে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন। এ পর্যন্ত আমরা ৩৪ জন আসামিকে গ্রেপ্তার করেছি। ভিডিও ফুটেজ দেখে বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর