শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

ধামইরহাটে সামাজিক সংগঠন মানবসেবা কর্তৃক ৫ ভিক্ষুকদের ছাগল প্রদান

Reporter Name / ১৪৫ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

 

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট (উপজেলা) প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবার উদ্যোগে ভিক্ষুক মুক্ত সমাজ গড়তে ৫ ভিক্ষুককে ছাগল প্রদান করা হয়েছে। ইতিপূর্বেও অর্ধ শতাধিক ভিক্ষুককে ছাগল প্রদান করে অসহায়দের জীবন যাত্রার মান বদলে দিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধনকৃত সামাজিক এই সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ। গতকাল বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে কোকিল গ্রামের ভিক্ষুক আমজাদ হোসেন, ফার্শিপাড়া গ্রামের মোসা. খোতেজা, জোতশ্রীরাম গ্রামের ফুলমতি, রামরামপুর গ্রামের মো. ময়েন উদ্দিন ও শিবরামপুর গ্রামের চানমদ্দিকে ১টি করে ছাগল প্রদান করেন ভূমি আপিল বোর্ডের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ধামইরহাটের কৃতি সন্তান আবু হেনা মোস্তফা কামাল। সংগঠনের সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, পৌর বিএনপির কার্যকরী সদস্য মাহবুব আলম মিনু, স্বেচ্ছাসেবী সদস্য মো. আসাদ, আবু রাইহান, এমরান হোসেন, এহছান, নুরুজ্জামান প্রমুখ।

যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদার বলেন,‘ যুব উন্নয়ন অধিদপ্তর সমাজের তরুনদের সংগঠিত করে যুবদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এরই ধারাবাহিকতায় মানবসেবা সংগঠনটি ভিক্ষুক পূনর্বাসনে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে, ধামইরহাটে স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অন্যতম সংগঠনই হলো মানবসেবা।

সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ বলেন, ‘আমরা ভিক্ষুক পুনর্বাসনে গত ৩ বছর ধরে কাজ করছি, প্রতি মাসে ভিক্ষুক মান সম্মত খাবার প্রদানসহ তাদের শীতবস্ত্র, গাছের চারা, অসহায়দের আবাসন মেরামত ও তৈরী, ভিক্ষুকদের মালামালসহ দোকান প্রদান, কন্যাদায় গ্রস্থদের বিবাহের সম্পূর্ণ ব্যয়বহনসহ বিভিন্ন কল্যাণমুলক কাজ করে যাচ্ছি, বৃদ্ধাশ্রম নির্মানের পরিকল্পনা নিয়েছে আমাদের সংগঠন, অচিরেই অসহায় ও বৃদ্ধদের আশ্রমের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর