শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

কুষ্টিয়ায় কালিগঙ্গা নদীতে ডুবে বাবা-ছেলের মৃত্যু

Reporter Name / ১৯১ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

 

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় কালিগঙ্গা নদীতে ডুবে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

 

জেলার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংগলী গ্রামের স্কুলপাড়ায় কালিগঙ্গা নদী থেকে সরকারি চাকরিজীবী জাহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে জিহাদের (৯) মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

 

 

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৪টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

 

 

নিহত জাহিদুল ওই এলাকার রফি মণ্ডলের ছেলে এবং কুষ্টিয়া পল্লী ও দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কার্যালয়ের কর্মচারী। তার ছেলে জিহাদ জংগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদুল চাকরির পাশাপাশি চাষাবাদ করেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ছেলে জিহাদকে নিয়ে বাড়ির পাশের মরা কালিগঙ্গা নদীতে পাট জাগ দিতে যান তিনি। পাট জাগ দেওয়া শেষে দুপুর আড়াইটার দিকে ছেলেকে কাঁদে নিয়ে নদীর মাঝ থেকে তীরে ফিরছিলেন। এমন সময় হঠাৎ বাবা-ছেলে নদীতে ডুবে যান। বিষয়টি নদীর তীরে থাকা ফয়জুল হক নামে এক ব্যক্তি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। তারা প্রায় দেড় ঘণ্টা নদীতে খোঁজাখুজি করে প্রথমে ছেলে জিহাদ এবং পরে একই স্থান থেকে তার বাবা জাহিদুলের মরদেহ উদ্ধার করেন।

 

 

স্থানীয় ফয়জুল হক বলেন, ‘জাগ দেওয়া শেষে জাহিদুল তার ছেলেকে কাঁদে নিয়ে ফিরছিল। প্রথমে বাবা এবং পরে ছেলে পানিতে ডুবে যায়। ডুবতে দেখে দ্রুত স্থানীয়দের খবর দেই।’

 

 

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্দ্র প্রসাদ বিশ্বাস বলেন, “নদীতে পাট জাগ দিতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আমরা পৌঁছানোর আগেই গ্রামবাসী তাদের মরদেহ উদ্ধার করে।”

 

 

কুমারখালী থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন খাঁন বলেন, “নদীতে ডুবে বাবা ও ছেলের মৃত্যুর খবর প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর