সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কুষ্টিয়ায় আদা চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত 

Reporter Name / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

 

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে আদা চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার মিরপুর উপজেলার নওদাখাড়ারা গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে যশোর টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মোঃ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস বলেন আদা একটি গুরুত্বপূর্ণ মসলা জাতীয় ফসল। আমাদের দেশের চাহিদা তুলনায় আদার উৎপাদন নগন্য।বস্তায় আদা চাষ করে অনেক কৃষক লাভবান হচ্ছেন। এই পদ্ধতিতে খরচ কম এবং অল্প জায়গায় বেশি আদা উৎপাদন করা যায়। তাই দেশে চাহিদা পূরণ ও নিজেদের সাবলম্বী করে গড়ে তোলা এবং জাতীয় অর্থনীতিতে ভুমিকা রাখতে বেশি বেশি করে বস্তায় আদা চাষের জন্য উদ্যাত্ব আহ্বান জানান। এতে বিশেষ অতিথি ছিলেন যশোর টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জসিম উদ্দিন, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলম হারছেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী প্রমুখ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা ময়নুল ইসলাম রাজিবের পরিচালনায় মাঠ দিবসে বারি আদা-২ চাষ করে সাবলম্বী তরুণ উদ্যোক্তা হিসনা এগ্রো ফুডের প্রোপাইটার আব্দুর রহমান সোহাগ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর