শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

কুষ্টিয়ায় বিয়ে বাড়িতে অস্ত্রের মুখে জি‌ম্মি করে স্বর্ণালংকার লুট

Reporter Name / ১৬১ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

 

 

কুষ্টিয়া প্রতিনিধি

 

কু‌ষ্টিয়ার খোকসায় বিয়ের আগের রাতে কনের প‌রিবারকে অস্ত্রের মু‌খে জি‌ম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

 

শ‌নিবার (১৯ জুলাই) দিবাগত রাত আড়াইটার‌ দি‌কে উপজেলার জা‌নিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিধান রায়ের বা‌ড়িতে এই ঘটনা ঘটে‌।

 

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,আজ র‌বিবার ছিল বিধান রায়ের‌ মেয়ের বিয়ের মূল আনুষ্ঠা‌নিকতা। এ উপলক্ষে প্রস্তু‌তি চল‌ছিল। গতকাল শ‌নিবার দিবাগত রাত আড়াইটার দিকে ১০ থে‌কে ১২ জন মুখোশধারী বা‌ড়িতে ঢুকে প‌রিবারের সকলকে অস্ত্রের মুখে জি‌ম্মি করে। এরপর তারা বিয়েতে আসা আত্মীয়স্বজনদের স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে চলে যায়।

 

বিধান রায়ের ভাষ্যমতে, বা‌ড়ির সবাই ঘু‌মিয়ে পড়লেও তি‌নি বাইরেই ছিলেন। এ সময় হঠাৎ বিদ‌্যুৎ বি‌চ্ছিন্ন হয়ে যায়। কিছু বু‌ঝে ওঠার আগেই অন্ধকা‌রে অজ্ঞাত মু‌খোশধারীরা বা‌ড়িতে ঢুকে অস্ত্রের মুখে প্রথমে তাকে জিম্মি করে। এরপর প‌রিবারের অন‌্যান‌্যদের অস্ত্রের মু‌খে জি‌ম্মি করে বিয়েতে আসা আত্মীয়দের কাছ থেকে প্রায় ১.৭ ভরি স্বর্ণালংকার, ৬ ভরি রূপা এবং নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়।

 

তার দা‌বি, আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষ‌তি হয়েছে। পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন করেছে।

 

খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, আত্মীয়-স্বজনের স্বর্ণালংকার, নগদ টাকা নিলেও কনের গয়না নিতে পারেনি। এ বিষয়ে আমাদের থানা পুলিশ সজাগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর