শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া পৌরসভা বিজয় উল্লাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পাঁচ রাস্তার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী সুজা উদ্দিন জোয়ার্দ্দারের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর গফুর, হাফেজ মুফতি মাওলানা আমীর হামজা, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর হাফেজ এনামুল হক, কুষ্টিয়া জেলা শিবিরের সভাপতি খাজা আহমেদ, শহর শিবিরের সভাপতি হাফেজ ইউসুফ আলী।

 

বক্তারা বলেন, ১৬ জুলাই গোপালগঞ্জে আওয়ামী লীগ সন্ত্রাসীরা এনসিপির নেতাকর্মীদের উপরে হামলা ও দেশব্যাপি যে নৈরাজ্যের সৃষ্টি করছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাত্রলীগের বিচারের আহবান জানানো হয় এবং দেশব্যাপি সংঘটিত চাঁদাবাজ ও তাদের আস্তানা ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার দাবি জানান জামায়াতের নেতাকর্মী।

 

এসময় কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাজহারুল হক মমিন, যুব বিভাগের সেক্রেটারী মোস্তাফিজুর রহমান পলাশ, কুষ্টিয়া শহর শিবিরের সাবেক সভাপতি সেলিম রেজাসহ জেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর