সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

সিরাজগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

Reporter Name / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

 

 

 

নিজস্ব প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের কামারখন্দে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী সুলতান শেখ (৪০) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল: ২-এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় দেন। ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাসুদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।দণ্ডপ্রাপ্ত সুলতান শেখ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুঠিরচর গ্রামের আয়নাল শেখের ছেলে।মামলার এজাহার সুত্রে জানা গেছে , ২০০৬ সালের ১৪ আগস্ট সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতী গ্রামের আবু তাহের শেখের মেয়ে তাহমিনা খাতুনের সঙ্গে সুলতান শেখের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ের জন্ম হয়। এরপর থেকে সুলতান শেখ যৌতুকের লাখ টাকার জন্য তাহমিনাকে নির্যাতন করে আসছিলেন। এরই জেরে ২০১৯ সালের ৮ আগস্ট তাহমিনাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের মধ্যে ঝুলিয়ে রাখেন। এই ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করে। পরবর্তীতে নিহতের বাবা বাদী হয়ে সাতজনকে আসামি করে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে সুলতান শেখকে আসামি করে ২০২০ সালের ১৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলা চলার সময় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।বৃহস্পতিবার আদালত এ রায় প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর