সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

সিরাজগঞ্জে যমুনা নদীর ক্রসবার বাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reporter Name / ১৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

 

 

চলনবিল প্রতিনিধি:

 

সিরাজগঞ্জে যমুনা নদীর ক্রসবার বাঁধের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। দর্শনার্থীরা যাতে যমুনার নদীর সৌন্দর্য নির্বিঘ্নে উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়ে বলে জানিয়েছে পাউবো কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত যমুনার নদীর ক্রসবার বাঁধ-৩ ও ক্রসবার বাঁধ-৪ এ উচ্ছেদ অভিযান চালানো হয়।সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমু অভিযানে নেতৃত্ব দেন।এ সময় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান জানান, এ দুটি ক্রসবার বাঁধে ১২০টির মতো দোকানপাট গড়ে তোলা হয়েছিল। তীর ঘেঁষা এসব স্থাপনার জন্য যমুনার সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হচ্ছিল দর্শনার্থীরা। তাই এসব স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা দুদিন আগেই মাইকিং করেছি। এতে বেশিরভাগ স্থাপনা সরিয়ে নেওয়া হয়। আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে বাকি স্থাপনাগুলো উচ্ছেদ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর