শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

কুষ্টিয়ায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার অ্যাডভোকেসি সভা

Reporter Name / ১৭৭ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলার মিরপুর উপজেলা সভাকক্ষে এশিয়ান প্যাসিফিক ফোরাম অন উইমেন, ল অ্যান্ড ডেভেলপমেন্টের (এপিডাব্লিউএলডি) সহযোগিতায় উপজেলা পর্যায়ে খাদ্যে সার্বভৌমত্ব নারীবাদী অংশগ্রহণমূলক এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কোর্ডিনেটর জায়েদুল হক মতিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পিযূষ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, আলো সংস্থান নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ। এ সময়ে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নারীবাদী তরুণ গবেষক শিবলী আক্তার, প্রকল্প সমন্বয়কারী উম্মে সালমা, মনিটরিং অফিসার বিপ্লব বিশ্বাস, শেল্টার হোম ইনচার্জ শ্যামলী খাতুন, প্রজেক্ট অফিসার পিকলু ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অ্যাডভোকেসি সভায় অতিথিবৃন্দ বিষবৃক্ষ তামাকের ক্ষতিকর দিক এবং তামাকের বিকল্প ফসল উৎপাদনে করণীয় বিষয় বিস্তারিত আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর