শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

দেশের টাকা দেশে রেখেই দেশ পুনর্গঠনে ভূমিকা রেখেছেন শিল্পোদ্যোক্তা নুরুল ইসলাম

Reporter Name / ১৬১ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

 

ভোলা প্রতিনিধি :

যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় লালমোহন প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল আজীজ শাহীন। যুগান্তর লালমোহন উপজেলা প্রতিনিধি মো. জসিম জনি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সদস্য সচিব শহিদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মাহাবুব আলম, লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আমজাদ হোসেন, সাবেক সভাপতি মাহমুদ হাসান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আহমেদ,অর্থ ও দপ্তর সম্পাদক হাসান পিন্টু, সাংবাদিক মাছুম বিল্লাহ, নজরুল ইসলাম, আকবর হোসেন, ইব্রাহিম আকাশ প্রমূখ। যুগান্তর ‘স্বজন সমাবেশ’র উদ্যোগে মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মাহবুব আলম।

 

অনুষ্ঠানে সাংবাদিকগণ বলেন, যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করে নুরুল ইসলাম এদেশে লাখো মানুষের কর্মসংস্থান সৃস্টি করেছেন। এরকম একজন শিল্পোদ্যোক্তা এদেশ পুনর্গঠনে ভূমিকা রেখেছেন। তিনি দেশের অনেক বড় বড় ব্যবসায়ীর মতো দেশের টাকা বিদেশে পাচার করেননি। দেশের টাকা দেশে রেখেই ব্যবসা পরিচালনা করেছেন। একই সাথে একজন সাহসী কর্মবীর দেশপ্রেমিক ছিলেন নুরুল ইসলাম। অধম্য সাহসিকতার জন্যই তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। বক্তারা আরও বলেন, তার সৃষ্টি দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন ২৪-এর গণঅভ্যুত্থানেও পথভ্রষ্ট হয়নি। সাহসিকতার সঙ্গে জনমানুষের কথা বলেছে, লিখেছে। দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে সত্য প্রকাশে অনড়। এই প্রেরণার উৎস বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর