সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

কুষ্টিয়ায় লাজ ফার্মাকে জরিমানা 

Reporter Name / ৭১ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় অনুমোদনহীন ওষুধ সংরক্ষণ ও উচ্চ মূল্যে বিক্রয়ের দায়ে লাজ ফার্মা লিমিটেডকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া শহরের এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি অনুমোদনহীন বিদেশি পণ্য সংরক্ষণ, ভিন্ন নামে বাজারজাত করা রোটা ভ্যাকসিনকে “আইটেম-১” নামে বিক্রয় এবং নির্ধারিত মূল্যের চেয়ে তিন গুণ দামে ওষুধ বিক্রয় করছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া’র সহকারী পরিচালক মাসুম আলী বলেন, “জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ কার্যকলাপ ও প্রতারণামূলক ব্যবসায়িক কৌশলের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলবে। কোনো প্রতিষ্ঠানই আইনের ঊর্ধ্বে নয়।”ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের নজরদারি ও সচেতনতামূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

উল্লেখ্য, অভিযান পরিচালনায় সহায়তা করেন কুষ্টিয়া জেলা পুলিশের একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর