শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

ফুলবাড়ীয়ার বড়বিলা পর্যটন কেন্দ্রের রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন -জেলা প্রশাসক মুফিদুল আলম 

Reporter Name / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

 

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বড়বিলা পাড়ের পর্যটন কেন্দ্রের রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

 

সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে রাঙামাটিয়া ইউনিয়নের বড়বিলা পর্যটন কেন্দ্রের নবনির্মিত ইটের রাস্তা এবং সৌন্দর্য বর্ধনে ও পরিবেশ রক্ষায় ওয়ার্ড ভিশন বাংলাদেশ ও সিসিডিবির সহযোগিতায় বিলের হাতিলেইট অংশের পর্যটন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন তিনি। এসময় মুফিদুল আলম বিলের পাড়ে আনুষ্ঠানিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।

 

এ উপলক্ষে এক অনুষ্ঠানে মুফিদুল আলম বলেন, প্রত্যেক নাগরিককে উন্নয়নের সহযোগী হিসেবে দেশের জন্য কাজ করতে। বলেন, প্রতিটি বৃক্ষের চারাই আগামীর সম্পদ। তাই এলাকার স্বার্থে এ গাছ রক্ষণাবেক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মেহেরুন্নাহার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ীয়ার এরিয়া প্রোগ্রাম ম্যানেজার নম্রতা হাউই, সিসিডির ম্যানেজার পিটার সরকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা, সমাজসেবক শামসুর রহমান সুমন, খোরশেদ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাহসিনুল আবরার লিছান ও শিক্ষার্থী ইমরান হাসান সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।

 

বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা জেলা প্রশাসক মুফিদুল আলমের নিকট রাঙামাটিয়া ইউনিয়নের দুই অংশকে সংযুক্ত করতে বড়বিলায় ভাসমান সেতু নির্মাণ এবং বিলকে জনগণের জন্য উন্মুক্ত রাখার দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর