সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কুষ্টিয়ায় শ্রমিক অধিকার, নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময়

Reporter Name / ১৮৩ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

 

কুষ্টিয়ায় শ্রমিকদের অধিকার, নিরাপত্তা, প্রশিক্ষণ ও কর্মঘণ্টা নির্ধারণসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জাম বলেন, “জনগণের রাস্তা অবরোধ করা সম্পূর্ণ বেআইনি। এটি সরাসরি ফৌজদারি অপরাধ। কোনো উপদেষ্টা বা নেতার বাসভবন ঘেরাও করে সমস্যার সমাধান হবে না। ট্রেড ইউনিয়নের নেতাদের দায়িত্বশীল আচরণ করা উচিত।” তিনি আরও বলেন, শ্রমিক অসন্তোষ কোনোভাবেই সহনীয় নয়। ট্রেড ইউনিয়নগুলোর স্ট্যান্ডে খাবার পানি ও স্যানিটেশন সুবিধা নেই, অথচ নানা সুবিধা ও চাঁদা তুলছে তারা। শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা, ও হ্যারাজমেন্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় আইন ও বিধান বাস্তবায়নের কথা উল্লেখ করেন সচিব। সচিব জানান, শ্রম সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে হটলাইন নম্বর ১৬৩৫৭ চালু রয়েছে, যা ২৪ ঘণ্টা খোলা থাকে। শ্রমিক পরিবারের শিক্ষা নিশ্চিত করতে ভাতার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন জেলার ট্রেড ইউনিয়ন, চাতাল শ্রমিক, ট্রাক শ্রমিক, স্বর্ণ শিল্প শ্রমিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। তারা কর্মঘণ্টা নির্ধারণ, বন্ধ সুগার মিল চালু করা, দুর্ঘটনায় আহত বা নিহত শ্রমিকদের জন্য সহায়তা বৃদ্ধি ও তা দ্রুততম সময়ে প্রদানের দাবি জানান।

এছাড়াও, কলকারখানার কর্মকর্তা ও মালিকপক্ষ বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক ফরহাদ ওহাব, সহকারী কমিশনার সৈয়দা আফিয়া মাসুমা, আবু সালেহ মোঃ নাসিম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল হাইসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর