শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

জবরদখলকৃত ২ একর বনভূমি উদ্ধার- বনবিভাগ

Reporter Name / ১৮৭ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

 

 

সাইফুল ইসলাম, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এলাকায় অবৈধভাবে দখল করা ২ একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ।

 

শনিবার (১২ জুলাই) সকালে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দীন ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারের নেতৃত্বে বনবিভাগের একটি টিম বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের আওতাধীন চুনতি মৌজার বনপুকুর হাসাইন্না কাটা গর্জন বাগান এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে নির্মিত একটি ঘর উচ্ছেদ করা হয়।

 

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, বনবিভাগের জায়গা ও বনবিভাগের সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। এরই মধ্যে হাসনাকাটা এলাকায় অবৈধভাবে নির্মিত ২ একর বনভূমি উদ্ধার করেছি। এর আগে ও অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে বনের জায়গা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বনভূমিতে শীঘ্রই বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে বলেও জানান তিনি।

 

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দীন বলেন, ‘চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বনভূমি উদ্ধারের জন্য বন বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সম্প্রতি লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে ২ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। এই অভিযানে অবৈধ দখলদারদের কাছ থেকে বনভূমি উদ্ধার করা হয় এবং অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। চুনতি অভয়ারণ্যের জীববৈচিত্র্য রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর