শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

ধামইরহাটে নারী প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১০১ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

 

 

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট (উপজেলা) প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাটে স্থানীয় সরকারের নির্বাচিত নারী প্রতিনিধিদের নিয়ে অর্ধ-বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর যৌথ আয়োজনে এবং সুইজারল্যান্ড,ওয়াটার এইড বাংলাদেশ ও সুইস কন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৯ জুলাই বেলা ১১ টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্মাম মাহমুদার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেসমিন আক্তার নির্বাচিত নারী প্রতিনিধিদের দায়িত্ব-কর্তব্য তুলে ধরেন। এছাড়াও তিনি সমাজ বিদ্ধংসী মাদক,বাল্য বিবাহ,শিশু অপরাধ ইত্যাদি সামাজিক অপরাধ নিরোধে ভূমিকা রাখতে সংশ্লিষ্টদের আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিনসহ ইএসডিও কর্মকর্তাগণ নারী উন্নয়নে বক্তব্য প্রদান করেন এবং সভার উদ্দেশ্য বর্ণনা আলোকপাত করেন প্রকল্প ম্যানেজার পজিদুর রহমান।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিকল্পনা, বাজেট প্রনয়ন,বাস্তবায়ন ও মৌলিক পরিসেবা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় নারী প্রতিনিধিদের অংশগ্রহণ ইত্যাদি বিষয় আলোচনায় স্থান পায়। পরিশেষে ইউএনও জেসমিন আক্তার নারীদের সমাজ উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর