শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

সলঙ্গায় টানা বৃষ্টিতে চড়ম দুর্ভোগে দিনমজুর ও ভ্যান চালকেরা

Reporter Name / ৯৮ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

 

মোঃ আখতার হোসেন হিরন :

 

সিরাজগঞ্জের সলঙ্গায় কয়েক দিনের টানা বৃষ্টিতে চড়ম দূর্ভোগে পড়েছেন দিনমজুর ও অটোভ্যান চালকেরা। অতি বৃষ্টিতে কাজ এবং যাত্রী না থাকায় তাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এদিকে ফলসের মাঠে পানি জমে থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছে সবজির ক্ষেত।

 

আজ বুধবার বিকেলে সলঙ্গা বাজারসহ হাটিকুমরুল, রামকৃষ্ণপুর ও ধুবিল ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দিনমজুরদের অনেকে বৃষ্টির মধ্যেই বের হয়েছেন কাজের সন্ধানে। অনেকে আবার বৃষ্টিতে কাজে যেতে পারেননি। ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া মানুষদের। বিশেষ করে হাটিকুমরুল অঞ্চলের ছিন্নমূল মানুষেরা পড়েছেন চরম বিপাকে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের না হওয়ায় ভ্যান, রিকশা ও অটোরিকশার যাত্রী মিলছে না।

 

দুপুর ২টায় সলঙ্গা থানামোড়ে ভ্যান চালক ইব্রাহিম ও ফয়সাল হোসেন বলেন, কদিন থেকে টানা বৃষ্টি হওয়ার কারণে যাত্রীও কমে গেছে। এখন ঘরে বসে না থেকে টাকা আয় করতে গাড়ি নিয়ে বেড়িয়ে পড়েছি। এভাবে বৃষ্টি হতে থাকলে পরিবারের কয়েক সদস্যর খাবারের টাকা জোগাড় করাই কষ্টকর হয়ে যাবে।

 

বাজারের চা দোকানি মোজাম্মেল হোসেন বলেন, কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টির কারণে চায়ের দোকান খুলতে পারছি না। আমার দোকানটা খোলা আকাশের নিচে। দোকান বন্ধ থাকায় চরম কষ্টে আছি।

 

কৃষক আলম হোসেন জানান, গত কয়েক দিন থেকে চলা বিরামহীন বৃষ্টিতে মাঠে কৃষকের কাজ থমকে গেছে। শীতের আগাম সবজির ক্ষেতে পানি জমে থাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকেরা।

 

কৃষক আব্দুর রহিম বলেন, অতি বৃষ্টির কারণে মাঠের সব কাজ থমকে গেছে। সবজির ক্ষেতে পানি জমে থাকার কারণে এবার ব্যাপক ক্ষতি হবে বলে মনে হচ্ছে। সবজির গাছ পচে নষ্ট হয়ে যাচ্ছে।

 

আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তাগণ বলেন,আগামী কয়েক দিন এমন বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলা কৃতি কর্মকর্তা বলেন, টানা কয়েক দিনের বৃষ্টির কারণে সবজি ক্ষেতে পানি জমে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি জমি থেকে পানি বের করে দেবার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর