শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

সিরাজগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Reporter Name / ১১২ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

 

 

চলনবিল প্রতিনিধি :

সিরাজগঞ্জের কামারখন্দে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২,র সদস্যরা।সিরাজগঞ্জ র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৮ জুলাই) রাত ১২:১৫ মিনিটে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ভদ্রঘাট বাজার হতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আবুল কামাল পিতা- মৃত চান্দু আলী, সাং-হোসেনপুর খলিফাপাড়া থানা ও জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করে বলেন,গত ২২ ফেব্রুয়ারি ২০২০ খ্রিঃ তারিখে আসামি মোঃ আবুল কামালকে ২৭ গ্রাম হেরোইনসহ সিরাজগঞ্জ সদর থানা কর্তৃক গ্রেফতার হয় এবং উক্ত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণী এর ৮ (গ) ধারায় একটি মাদক মামলা দায়ের হয়। যার মামলা নং-৬৫, উক্ত মামলার বিচার কাজ শেষে অতিরিক্ত দায়রা জজ আদালত নং-০১, সিরাজগঞ্জ গত ১৫ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ উক্ত মামলায় অভিযুক্ত মোঃ আবুল কামালকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০,০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৬ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে। রায় হওয়ার পর থেকেই উক্ত মামলার আসামি মোঃ আবুল কামাল দেশেরে বিভিন্ন প্রান্তে পরিচয় বদলে আত্মগোপনে ছিলেন। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর