শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

দীঘিনালায় উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথদেবের ৯ দিনব্যাপী উৎসব

Reporter Name / ১২৮ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

 

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি)প্রতিনিধি

 

সারাদেশের মতো খাগড়াছড়ির দীঘিনালায়ও উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় জগন্নাথ , বলরাম ও সুভদ্রা ৯ দিনব্যাপী রথযাত্রা মহোৎসব।

 

গত ২৭ জুন ২০২৫, শুক্রবার ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। প্রতিদিন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কীর্তন, পূজা, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণ।

 

৫ জুলাই শনিবার, সকাল থেকে পূজা ও অন্যান্য ধর্মীয় কার্যক্রমের পর বিকেলে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা ও শোভাযাত্রার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

উল্টো রথযাত্রায় শত শত নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও ভক্তগণ অংশগ্রহণ করেন। দীঘিনালা কেন্দ্রীয় মন্দির থেকে শুরু হয়ে রথযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মন্দিরে এসে শেষ হয়।

 

 

 

সনাতন ধর্মমতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা ঈশ্বর। তার কৃপা লাভে মানুষের মোক্ষলাভ ঘটে। এই বিশ্বাস থেকেই শতাব্দী ধরে হিন্দু সম্প্রদায় রথের মাধ্যমে দেবতাকে গমন ও প্রত্যাবর্তন করিয়ে পূজা করে আসছে।

রথযাত্রা উৎসব ভারতীয় উপমহাদেশের প্রাচীন ধর্মীয় ঐতিহ্য, যা বাংলাদেশেও অত্যন্ত শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে উদযাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর