শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কুষ্টিয়ায় জাসদ কর্মী হত‌্যার ঘটনায় ছাত্রদলের সভাপতিসহ আটক ৩

Reporter Name / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

 

কু‌ষ্টিয়াপ্রতি‌নি‌ধি:

কু‌ষ্টিয়ার মিরপুরে পূর্বশত্রুতার জেরে জাসদ কর্মী জ‌মির উদ্দিনকে প্রকাশ্যে পি‌টিয়ে হত্যার ঘটনায় অ‌ভিযুক্ত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার(১ জুলাই) ভোররাতে উপজেলা জাসদের সহ-সভাপতি আমবা‌ড়িয়া ইউনিয়নের আমবা‌ড়িয়া গ্রামে অ‌ভিযান চা‌লিয়ে সাবেক ইউপি চেয়ারম‌্যা‌ন মশিউর রহমান মিলনের বা‌ড়ি থে‌কে তাদের আটক করে পু‌লিশ।

 

আটককৃত আসামিরা হলেন,মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের সোনারুল খানের ছেলে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অ‌নিক খান (২৪), একই গ্রামের মৃত ফারুক হো‌সে‌নের ছে‌লে নাঈম (২৩) ও নিমাই চাঁ‌দের ছে‌লে নাঈম (২৩)।

 

এর আগে গতকাল সোমবার দুপু‌রে আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহে্র সামনে পূর্ব শত্রুতার জের ধরে অনিক কয়েকজনকে সাথে নিয়ে প্রকাশ্যে জাসদ কর্মী জমির উদ্দিনের উপর হামলা চালায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেখা‌নে তার মৃত‌্যু হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়,প্রায় দেড় বছর আগে অনিকের পিতার উপরে হামলা চালিয়ে হাত ভেঙে দেন জমির উদ্দিন। পূর্ববর্তী হামলার বদলা নিতেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে করেন স্থানীয়রা।

 

মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম জানান,‌ আমবা‌ড়িয়া গ্রাম থে‌কে ঘটনার সা‌থে জ‌ড়িত তিনজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর