শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

লংগদুতে স্কাউট কাব কার্নিভাল -২০২৫ অনুষ্ঠিত

Reporter Name / ২৬৯ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি)প্রতিনিধি

 

রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে বাংলাদেশ স্কাউটস কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।

 

২৩ জুন (সোমবার) সকালে লংগদু উপজেলা পরিষদ মাঠে স্কাউট কাব প্রাথমিক বিভাগের আয়োজনে কাব কার্নিভাল-২০২৫ অনুষ্ঠিত হয়।

 

উপজেলা শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দিন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ ইসলাম,

রাংগামাটি জেলা রোভার সম্পাদক ( জেলা প্রতিনিধি) লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি রন্জন চাকমা, মাইনীমুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মীর রফিকুন্নেছা চৌধুরী, বাংলাদেশ স্কাউটস লংগদু উপজেলা কমিশনার সুনীতি চাকমা, বাংলাদেশ স্কাউটস লংগদু উপজেলা সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ্য।

 

বাংলাদেশ স্কাউটস লংগদু উপজেলা সহকারী কমিশনার মোমিনুল হক ও স্কাউট লিডার সুলতান আহমদ এর সঞ্চালনায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষক ও ১৮০ জন শিক্ষার্থী স্কাউট দলের সদস্যরা অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলা, চিত্রাঙ্কন, কুইজ এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করে।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশ ও সামাজিক সচেতনতায় ভূমিকা রাখতে সক্ষম হবে। স্কাউটিং একজন শিশুকে সমাজে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক। এধরনের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

এ সময়ে উপজেলা পরিষদ মাঠে স্কাউটদের অংশ গ্রহণে মিলন মেলায় পরিনত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর