সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

ময়মনসিংহে ডিবির অভিযানে চিহ্নিত দুই চাঁদাবাজ গ্রেফতার

Reporter Name / ১৫৩ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

 

শিবলী সাদিক খানঃ

 

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) টানা অভিযান চালিয়ে চিহ্নিত দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে। শনিবার (২১ জুন) ভোররাতে নগরীর বাঘমারা ও মাসকান্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বাঘমারার রাজিব আহাম্মেদ ওরফে বাবু মিয়া এবং কৃষ্টপুরের হৃদয় ওরফে সাকিব।

 

ডিবির ওসি মফিদুল ইসলাম জানান, বিভাগীয় নগরীসহ ময়মনসিংহের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সাধারণ মানুষের শান্তিপুর্ণ বসবাস ও চলাচল নিশ্চিত এবং চুরি ছিনতাই সহ চাদাবাজদের আইনের আওতায় আনতে পুলিশ সুপার আখতার উল আলমের নির্দেশে নিয়মিত অভিযান ও টহল পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিবির এসআই রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে বাঘমারার রাজিব আহাম্মেদ ওরফে বাবু মিয়া এবং কৃষ্টপুরের হৃদয় ওরফে সাকিব নামে চিহ্নিত দুই চাঁদবাজকে গ্রেফতার করেন। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

 

ওসি মফিদুল ইসলাম আরো জানান, সাম্প্রতিক সময়ে পুলিশ সুপারের দিকনির্দেশনায় ডিবি পুলিশ ধারাবাহিক অভিযান চালিয়ে সফলতার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

 

এ সব অভিযানের মাঝে ডাকাত দলের ৯ সক্রিয় সদস্যকে গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে ১৪০ কেজি লুণ্ঠিত তামার তার উদ্ধার অন্যতম। এদের মধ্যে ৮ ডাকাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অপরদিকে চোরাইকৃত ২টি অটোরিকশা ও একটি মিশুকসহ গ্রেফতার করা হয়েছে চিহ্নিত চোরচক্রের ৫ সদস্য। মাদকের ভয়াবহতারোধে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ২৬৫ পিস ইয়াবা, সাড়ে ১০ কেজি গাঁজা, ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৭ গ্রাম হেরোইনসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

ছিনতাইবিরোধী অভিযানে ১৫ জন চিহ্নিত ছিনতাইকারী ধরা পড়েছে।

 

জেলা গোয়েন্দা শাখার এই ধারাবাহিক অভিযান অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবির এমন অভিযান আগামী দিনেও চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর