সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

খাগড়াছড়িতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর বৃক্ষরোপন কর্মসূচি 

Reporter Name / ১৩১ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

 

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

 

৫ জুন ২০২৫ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোষিত পক্ষকালব্যাপী (৫-১৯ জুন) বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯জুন) অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, জেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জেলা অর্থ ও কল্যাণ সম্পাদক হাসান জামিল, জেলা স্কুল ও কলেজ সম্পাদক মজিবর রহমান শেখ, জেলা আলিয়া সম্পাদক ইউসুফ আহমাদ এবং বিভিন্ন থানা শাখার দায়িত্বশীলবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। তাঁরা বলেন, ‘‘পরিবেশ রক্ষা করা আমাদের ঈমানী ও সামাজিক দায়িত্ব। গাছ লাগিয়ে আমরা নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারি।’’

উল্লেখ্য, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতি বছরই পরিবেশ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর