সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় একাধিক মামলার আসামি আটক

Reporter Name / ১৯০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

 

 

বেনাপোল প্রতিনিধিঃ

বেনাপোল ইমিগ্রেশনে ভারত যাওয়ার সময় একাধিক মামলার আসামি রিপন সরকার (৩২)  নামে একজন আসামি আটক হয়েছে।

 

 

 

বৃহস্পতিবার (১৯ জুন)  বিকাল সাড়ে ৫ টার সময় সে বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার সময় তার পাসপোর্টের আনুষ্ঠানিকতার কাজ করার সময় ইমিগ্রেশন এর যাচাই বাছাইয়ে তার নামে একাধিক মামলা পাওয়া যায়। এ সময় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

 

 

আটক রিপন সরকার বগুড়া জেলার ঠেংগামারা গ্রামের সাজু সরকার এর ছেলে। তার পাসপোর্ট নং এ-০৮০১৮৬৪৪।সে বাংলাদেশ আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মি বলে জানা যায়।

 

 

বেনাপোল ইমিগ্রেশন এর উপ-পরিদর্শক জাকারিয়া জানায়, ভারত যাওয়ার সময় ওই যাত্রীর পাসপোর্ট যাচাই বাছাই এর সময় দেখা যায় তার নামে বগুড়া সদর থানায় মামলা রয়েছে মামলা নং,৪১ তারিখ ১৪/০৯/২০২৪ ধারা ১৪৩/৩২৪/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ পেনাল কোড তৎসহ ৩/৫/৬ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮। একই থানায় মামলা নং ২৯ তারিখ ১২/১০/২০২১, ধারা ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)।

 

 

ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসাইন মুন্সি বলেন, পাসপোর্টযাত্রী রিপন সরকার ইমিগ্রেশনে পাসপোর্ট দিলে তা যাচাই বাছাই করার সময় তার নামে মামলা পাওয়া যায়। তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়া বলেন, তার নামে বগুড়া থানায় মামলা রয়েছে। ওই থানায় তাকে হস্তান্তর করা হবে।

 

 

 

উল্লেখ্য গত ৪/০৬/২৫ ইং তারিখে ইমিগ্রেশন ওসি হিসাবে ইলিয়াছ হোসাইন যোগদানের পর বেনাপোল ইমিগ্রেশনে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহ ৪ জন একাধিক মামলার আসামি আটক হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর