শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

রামগড় বিএনপির উদ্যোগে ১৭ বছর পর পর্যটনের লেক পরিস্কার চলমান

Reporter Name / ২১৬ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

 

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় উপজেলা প্রশাসনের সামনে  অবস্থিত  দীর্ঘ ১৭ বছরের অবহেলিত পর্যটন লেকটি পরিস্কার করছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

 

 

 

বুধবার (১৮ জুন) সকালে পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়ার নেতৃত্বে দলটির নেতা কর্মীরা প্রতিকুল আবহাওয়া উপেক্ষা লেকটি পরিস্কার অভিযান শুরু করেন।

 

 

জানা যায়, ২০০১ থেকে ২০০৬ বিএনপির সরকারের আমলে খাগড়াছড়ি আসনের সাবেক সাংসদ জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান থাকা কালে দৃষ্টি নন্দন লেকটি তৈরী করে রামগড়ের সৌন্দর্য বর্ধন করেন। বিএনপি ক্ষমতা থেকে বিদায় নিলে দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকার লেকটির কোন উন্নয়ন করেনি। একে একে নষ্ট ও চুরী হয়েছে লেকের সৌন্দর্য বর্ধনে স্থাপিত লাইট, বাউন্ডারী, বোর্ড ও ফুল ফলের গাছ।

 

 

পৌর যুবদলের সভাপতি জামাল শামিম বলেন, শুধু বিএনপি নেতা ওয়াদুদ ভূইয়া রামগড়ের লেকটি তৈরী করেছেন এ প্রতিহিংসায় লেকটির কোন উন্নয়ন তো করেনি উল্টো লেকের লাইট, রিলিং, বোর্ড, ফুল ও ফলের সব গাছ ধ্বংস করে দিয়ে লেকটিতে ময়লা দূষিত বর্জ ফেলে নষ্ট করেছে।

 

 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়া বলেন, খাগড়াছড়ির সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার পরিকল্পনায় লেকটি নির্মিত হওয়ায় ফ্যাসিষ্ট আওয়ামী সরকার এটিকে ধ্বংসস্তুপে করেছে। এখন বিএনপি ক্ষমতায় না থাকলেও শুধু দায়বদ্ধতা ও রামগড়ের সৌন্দর্য রক্ষায় বিএনপি পরিবার বৃষ্টি উপেক্ষা করে লেকটি পরিস্কার করছে।

 

 

পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন জানান, এ লেকের অতিত সৌন্দর্যে দেশ জুড়ে পরিচিত ছিলো। সে সূত্রে পর্যটকরা এখানে এসে বর্তমান পরিস্থিতি দেখে বিরক্ত ও তিক্ত হয়। তাই আমরা এটি পরিস্কার করছি। বিএনপি ক্ষমতায় গেলে ফের লেকটি সৌন্দর্য বর্ধন করবে। আমাদের অর্ধশত নেতাকর্মী পরিস্কার অভিযানে অংশ নিয়েছে। কাল আবারো পরিস্কার অভিযান চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর