শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

মান্ডের চোখের আলো ফিরিয়ে পেতে সকলের নিকট সাহায্যের আবেদন

Reporter Name / ১৭১ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

 

 

মোঃ আখতার হোসেন হিরন :

 

আমার-আপনার একটু সহযোগিতায় ফিরিয়ে পেতে পারে সাহেব আলী তাঁর চোখের আলো। সে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের অলিদহ গ্রামের মৃত ময়চান শেখের ছোট ছেলে।

অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে সারাদিন বিছানায় শুয়ে দিনাপাত করছে অসহায় প্রতিবন্ধী সাহেব আলী (২৬)।

 

সহজ সরল প্রতিবন্ধী সাহেব আলী অসুস্থ হওয়ার আগে গ্রামের এক প্রান্ত থেকে সারাদিন ছুটে বেড়াত আরেক প্রান্তে। এটাই যেন তার নিত্য দিনের রুটিন। সারাদিন ছোটাছুটি করে সন্ধ্যা নেমে আসার আগেই ঘরে ফিরে আশ্রয় নিতো হতদরিদ্র অসহায় বৃদ্ধ মায়ের কোলে।সর্বশেষে সিরাজগঞ্জ চক্ষু হাসপাতালের চিকিৎসক গণ

সাহেব আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে পরামর্শ দিয়েছেন।

 

এ জন্য অনেক অর্থের প্রয়োজন। যা অসহায় পরিবারটির পক্ষে যোগাড় করা কোন ভাবেই সম্ভব নয়। পরিবারের কর্মক্ষম কেউ না থাকায় অসুস্থ হওয়ার পর থেকেই তার অসহায় বৃদ্ধ মা নুরজাহান (৭০) ঋণ করে একদিকে চিকিৎসার খরচ অন্যদিকে সাংসারিক খরচ চালাতে গিয়ে এখন দিশেহারা।

 

তাই তার সু-চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, দানশীল, হৃদয়বানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

 

রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার আলী জানান,খবর পেয়ে জাতীয়তাবাদী দল বিএনপির কয়েকজন নেতৃবৃন্দ সাথে নিয়ে সাহেব আলীর বাসায় গিয়ে তার সার্বিক খোঁজখবর নিয়েছি। সাহেব আলী বুদ্ধি প্রতিবন্ধী হলেও গ্রামের যে কোন মানুষ তাকে একটা কাজ/দায়িত্ব দিলে সে সততার সাথে তা করে দিত। গ্রামের সবাই তাকে আদর করে মান্ডে নামে ডাকত। সাহেব আলী মান্ডেকে সুস্থ্য করে তুলতে আমরা তার পাশে থাকব ইনশাআল্লাহ।

 

তিনি আরও বলেন, যদি আমরা সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি, তাহলে অতি শীঘ্রই সে সু-চিকিৎসা পাবেন বলে আশাবাদী। সকলের সহযোগিতায় সে ফিরে পেতে পারে চোখের আলোসহ তার স্বাভাবিক জীবনের পথচলা।

 

সরাসরি যোগাযোগ/ সাহায্য পাঠানোর ঠিকানা-

 

মা-মোছা: নুরজাহান খাতুন

স্বামী মৃত ময়চান শেখ

গ্রাম+ডাক : অলিদহ

থানা : সলঙ্গা, জেলা : সিরাজগঞ্জ।

বিকাশ নাম্বর- ০১৭৩৪-৪৩৭৫৫৩

বি:দ্র: বিকাশে কেউ সাহায্য পাঠালে মোবাইলে কথা বলে জানানোর অনুরোধ রইলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর