শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে শ্রমিকদের কর্মবিরতি

Reporter Name / ১৮৭ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

 

 

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া প্রতিনিধি

 

দেশের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের শ্রমিকরা ১২ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন।

 

 

রোববার (১৫ জুন) সকাল ৬টা থেকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে লিফ ফ্যাক্টরির গেটের সামনে অবস্থান করছেন তারা।

 

 

শ্রমিক সাব্বির হাসান শাওন বলেন, আমরা বৈষম্যের শিকার। মৌসুমি শ্রমিক হিসেবে মেসার্স মতিয়ার রহমান নামের ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা বিএটিতে শ্রমিক হিসেবে প্রায় এক হাজার ২০০ জন কাজ করি। ১২ দফা দাবি আদায়ে রোববার সকাল থেকে আমরা কর্মবিরতি পালন করছি। অনেক আগে থেকেই আমরা আমাদের ন্যায্য দাবি পূরণের জন্য জানিয়েছি। কিন্তু আমাদের দাবি মানা হয় না। দাবি মানা না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

 

 

কর্মবিরতি পালন করা রাতুল ও চয়ন বলেন, আমরা প্রতি মাসে সাড়ে ১০ হাজার টাকা বেতন পাই। প্রতিদিন ৮ ঘণ্টা ডিউটি করি। এই বেতনে আমাদের সংসার চলে না। আমরা অনেক কষ্ট করি। আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের ১২ দফা দাবি মানতে হবে। আমাদের দাবিগুলো না মানা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে। আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিলে আমরা কাজে ফিরব।

 

 

শ্রমিকদের ১২ দফা দাবিগুলো হচ্ছে সর্বনিম্ন বেতন ১৮ হাজার টাকা দিতে হবে, প্রতি বছর বেতন ২০% হারে বাড়াতে হবে, বেতনের সমপরিমান বোনাস দিতে হবে, সাপ্তাহিক ছুটিসহ অনান্য ছুটির দিনে ডিউটি করলে বেতন বাদে ১৬ ঘণ্টা ওভার টাইম দিতে হবে,  ফুল সেট মানসম্মত ২ সেট পোশাক দিতে হবে, নাইট অ্যালাউন্স দিতে হবে, কর্মরত অবস্থায় কোনো শ্রমিকের দুর্ঘটনা ঘটলে সম্পূর্ণ চিকিৎসা খরচসহ চিকিৎসা চলাকালীন সময়ের বেতন দিতে হবে, সকল শিফটে মানসম্মত নাশতা দিতে হবে, পরবর্তী সিজনে চাকরির নিশ্চয়তা দিতে হবে, সিজন শেষে ৪ মাসের বেতনের সমপরিমাণ খোরাকী দিতে হবে, গত ২৪ এপ্রিল হতে বেতন প্রদান করতে হবে এবং কোম্পানির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে।

 

 

এ বিষয়ে জানতে মেসার্স মতিয়ার রহমান নামের ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার আক্তারুজ্জামান আকতারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নি।

 

 

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়া অফিসের শ্রম পরিদর্শক (সাধারণ) ফারজুন ইসলাম বলেন, ঈদের পর আজকে অফিস চালু হয়েছে। শ্রমিকদের কর্মবিরতির বিষয়টি জানি না। খোঁজ নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এ বিষয়ে কথা বলার জন্য ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের লীফ ফ্যাক্টরির প্ল্যান্ট ম্যানেজার মুকিত চৌধুরীর মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এছাড়া ফ্যাক্টরিতে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

 

 

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবিতে। কর্মবিরতি পালন করছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর