সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

Reporter Name / ৮০ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

 

 

কুষ্টিয়া প্রতিনিধি।।

 

কুষ্টিয়া জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বিতর্কিত ও মেয়াদ উত্তীর্ণ উল্লেখ করে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপির পদবঞ্চিত নেতারা।

 

শনিবার (১৪ জুন) বিকেল ৪টায় শহরের পাবলিক লাইব্রেরি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

এসময় সমাবেশে বক্তারা বলেন, কুতুব-জাকির মামা-ভাগ্নে কমিটিতে দায়িত্ব গ্রহণের পর ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে নিষ্ক্রিয়,আওয়ামী লীগের দোসর, আপসকামি ও আতাতকারীদের দিয়ে যেভাবে বিভিন্ন থানা কমিটি গঠন করা হয়েছে অন্য দিকে দীর্ঘদিনের পরিচিত পোড় খাওয়া নেতাকর্মীদের উপেক্ষিত করা হয়েছে। পাশাপাশি সার্চ কমিটি গঠনসহ ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড কমিটি গঠন কাউকে না জানিয়ে নির্বাচন ও ভোট ছাড়াই এসব কমিটি গঠন করা হচ্ছে। এটি জেলা বিএনপিকে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে তা নিন্দনীয়। এটা করার কোনো অধিকার তাদের নেই। জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিতর্কিত হয়ে পড়ার পাশাপাশি এই কমিটির মেয়াদও উত্তীর্ণ হয়ে গেছে। তাই এই কমিটি বাতিল করে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি দেওয়ার আহ্বান জানান তারা। এ সময় সমাবেশে বিভিন্ন পর্যায়ের পদবঞ্চিত নেতাকর্মীরা অংশ নেয়।

 

 

সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিমুল হাসান অপু, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল, মাজমাদার সহ বিএনপির সাবেক বিভিন্ন পর্যায়ের পদবঞ্চিত নেতারা বক্তব্যে রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর