শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

রামগতিতে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

Reporter Name / ২৪৬ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি- কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি :

 

লক্ষ্মীপুরের রামগতিতে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তিকে পিটিয়ে

 

হত্যার৷ অভিযোগ পাওয়া গেছে। রোববার গভীর রাতে উপজেলার পোড়াগাছা ইউনিয়নের পুর্ব চর কলাকোপা গ্রামের (৪নং ওয়ার্ড) দুলাল সর্দারের দোকানের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় রামগতি থানায় জিডি করা হয়েছে।

 

জিডি সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে স্থানীয় ১০/১২ জনের একটি সংঘবদ্ধ চক্র অতি-উৎসাহি হয়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা (৫০) ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে গুরতর জখম করে। পরে জখম অবস্থায় রাস্তার পার্শে রেখে পালিয়ে যায়। পরদিন সোমবার সকালে স্থানীয়রা গুরতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে নোয়খালী সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা অবস্থায় ওইদিন দুপুরেই সে মারা যান।

 

 

রামগতি থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে এখনো অজ্ঞাতনামা ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর