শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

রাণীশংকৈলে ভূমি অফিসের নামজারি করতে লাগে ১৬ হাজার টাকা-লেনদেনের ভিডিও ভাইরাল

Reporter Name / ৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

 

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি :

 

নামজারি করতে লাগবে ১৬ হাজার টাকা। তাই পুরো টাকা গুনে নিচ্ছেন সার্ভেয়ার আবুল কালাম আজাদ। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভুমি অফিসে যোগদানের পর থেকে এলাকায় গড়ে তুলেছেন সিন্ডিকেট। মোটা অংকের টাকা ছাড়া কোন কাজ করেন না তিনি।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী টাকা দেওয়ার ভিডিও ধারন করলে সিন্ডকেটের মুল হোতা সার্ভেয়ার কে কিছু গণমাধ্যম কর্মী  কৌশল অবলম্বনের পরামর্শ দেন যে এটা নিছক একটি হাওয়ালতের (ধার) টাকা।  বাস্তবে দেখা যায় অফিসের চেয়ারে বসেই ৫’শ ও এক হাজার নোট গুনে গুনে নিচ্ছেন  উপজেলার ভুমি অফিসের কর্মরত সার্ভেয়ার আবুল কালাম আজাদ। উল্লেখ্য, সার্ভেয়ার আবুল কালাম আজাদ এ উপজেলায় গত ২০ নভেম্বর ২০২৩ খ্রি.যোগদান করেন তিনি।

 

এবিষয়ে সার্ভেয়ার আবুল কালাম জানান, টাকা নেওয়ার ভিডিওটি ঘুষের নয় । ওই টাকাগুলো ধার দেনার টাকা।

 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিউল মাজলুবিন রহমান -সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত) এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

 

এদিকে জেলা প্রশাসক ইশরাত ফারজানা মুঠোফোনে জানান, ভূমি অফিসের সেই টাকা লেনদেনের ভিডিও টি দেখেছি, অফিস খোলার পরে বিষয়টি খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর