শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

Reporter Name / ২৩৬ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

 

 

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজার এলাকায় তালাবদ্ধ একটি ঘর থেকে সাবিনা আক্তার (৪২) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। নিহতের স্বামী স্বপন মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

 

রবিবার (৮ জুন) দুপুরে আল-আমিন খান নয়নের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন থেকে নিহত দম্পতির মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এতে সন্দেহ জাগে স্বজনদের মধ্যে। তারা বাসায় এসে তালাবদ্ধ ঘর দেখতে পান। জানালার ফাঁক দিয়ে ভেতরে নজর দিলে সাবিনা আক্তারের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

 

নিহতের ছোট ভাই সাদ্দাম হোসেন জানান, “আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে তালা মেরে পালিয়ে গেছে স্বপন মিয়া। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর কঠিন শাস্তি চাই। এদিকে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে, ভালুকা মডেল থানা পুলিশের বাধার মুখে পড়েন। ছবি তোলা ও ভিডিও ধারণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা সাংবাদিকদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

 

বাড়ির মালিক আল-আমিন খান নয়ন জানান, নিহত সাবিনা আক্তার তাঁর বাসায় ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

 

নিহত সাবিনার বাড়ি ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের তিরখী গ্রামে। তাঁর স্বামী স্বপন মিয়ার বাড়ি পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর এলাকায়। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং স্বপন মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর