শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কুষ্টিয়ায় প্রকাশ্যে ইভটিজিং এর শিকার নারী, আটক-১

Reporter Name / ১১২ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় প্রকাশ্যে ২ নারীকে ইভটিজিং এর শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।

শুক্রবার সকালে জেলার ভেড়ামারা বড় মসজিদ গলিতে কয়েকজন বখাটেদের হেনস্তার শিকার হন বোরখা পরিহিত দুই নারী। এক নারীর হাতে থেকে জোরপূর্বক ফুল কেড়ে নেয় ইভটিজাররা। এমন অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বোরহান উদ্দিন (২০) নামের এক ইভটিজারকে ধরে নিয়ে আসে। সে উপজেলার সাতবাড়িয়া এলাকার বাসিন্দা। দুপুরে উপজেলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই যুবক স্বীকার করে বলেন, বান্ধবী ভেবে বোরখা পরা মেয়ের হাতে থাকা ফুল কেড়ে নিয়েছে তারা। ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে ওই উত্ত্যক্তকারীকে শনাক্ত করা হয়। তারপর তাঁকে আটক করে থানায় আনা হয়েছে। আটক যুবক উত্ত্যক্তের বিষয়টি স্বীকার করেছেন। তবে ওই দুই নারীর পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর