শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

Reporter Name / ৯৯ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

 

কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর বিজিবি সেক্টর সংলগ্ন যোগীপোল নামকস্থানে বালি বোঝায় ড্রাম ট্রাক ও দু’টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ঘটে । এতে দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হচ্ছে কুষ্টিয়ার সদর উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৫) ও একই এলাকার বাবলুর ছেলে তুষার (৪২)। এছাড়াও এ ঘটনায় প্রশান্ত ও পরিমল নামের আরো দুজন আহত হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর বিজিবি সেক্টর থেকে ১০০ গজ পূর্বে যোগীপোল নামক স্থানে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী বালি বোঝায় একটি ড্রাম ট্রাক ও মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই একটি মোটরসাইকেল চূর্ণ-বিচূর্ণ হয়ে আগুন ধরে যায়। তাৎক্ষণিক মিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনে। পরেপরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তুষার ও রাব্বি নামে দু’জন ব্যক্তি মারা হয়। এছাড়াও হাসপাতালে দুইজন চিকিৎসা নিচ্ছে বলেও জানা যায়।

ঘটনা সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, মোটরসাইকেল ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যাওয়ার খবর পেয়েছি। বর্তমানে ড্রাম টাকটি পুলিশ হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর