শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

চূড়খাই বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির বসতঘর আগুনে পুড়িয়ে দেয়ার চেষ্টা করেছে দূর্বৃত্তরা

Reporter Name / ১০২ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

 

 

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নের চকনজু এলাকার বাসিন্দা ভাবখালী ইউনিয়নের চূড়খাই বাজারে বসবাসরত চূড়খাই বাজার ব্যবসায়ী সমিতি লিঃ এর সভাপতি ও বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিনের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে অজ্ঞাত দূর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে।

 

গত ১৮ই মে(শনিবার) দিবাগত রাত আনুমানিক ১১টার পর হাফিজ উদ্দিন ও তার ভাই আশিকুর রহমান মিলনের চুড়খাই বাজারের বাসায় আগুন লাগিয়ে দেয়ার চেষ্টা করে দূর্বৃত্তরা। আগুনের বিষয় টের পেয়ে পরিবারের সদস্যদের দরজা খুলার শব্দ পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়,অতি সম্প্রতি চুড়খাই বাজার ও আশেপাশে প্রায়ই চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

বিভিন্ন কায়দায় একের পর এক অত্র এলাকায় বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটার ফলে জনগণ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত।

 

হাফিজ উদ্দিনের বাসায় বসবাসরত ছোট ভাই আশিকুর রহমান মিলন বলেন,আমি একজন ব্যবসায়ী। ওই বাসায় আমরা থাকি। রাতে হঠাৎ আগুনের বিষয় টের পেয়ে আগুন দেখে আর্তচিৎকার শুরু করলে আশেপাশের লোকদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি।

বিএনপি’র নেতা হাফিজ উদ্দিন বলেন,আমাদের বাসা ও দোকান একসাথে। আমার ধারণা প্রতিহিংসাপরায়ণ হয়ে আমার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়ে আমার ক্ষতি করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছিল।

 

স্থানীয়রা জানান,আমাদের ধারণা-প্রতিহিংসাপরায়ণ হয়ে শত্রুতাবষৎ পরিকল্পিতভাবে হাফিজ উদ্দিন ও আশিকুর রহমান মিলনের বাসায় আগুন ধরিয়ে দিয়েছিল দূর্বৃত্তরা। এ ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর