সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

ফেনী জেলা প্রশাসকের সাথে বিএমইউজে জেলা সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময় 

Reporter Name / ৮৮ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

 

 

স্টাফ রিপোর্টারঃ

 

ফেনী জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর সাথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলার তৃতীয় মেয়াদের কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন, সাংবাদিক যাই দেখবে তাই লিখবে, ব্যক্তিকে টার্গেট করে নয়, ঘটনাকে টার্গেট করে নিউজ করবেন। সাংবাদিকতা যতটা রুটি রুজির জন্য করা হয়, তার চেয়ে বেশি ভালোবাসা ও দেশপ্রেম থেকে করা হয়। সাংবাদিকদের কোন রাজনৈতিক পরিচয় নেই, সাংবাদিকরা সমাজের দর্পন, সাংবাদিকদের উপর যখন কেউ আক্রমণ করে, তখন সাংবাদিকরা এক হয়ে প্রতিবাদ করেন। সকল সময়ে এমন ঐক্য থাকা উচিত। কিন্তু আমি চাকুরী জীবনের কোথাও সাংবাদিকদের ঐক্য দেখতে পাই নাই। আপনারা সব সময় প্রফেশনাল সাংবাদিকতা করবেন। আমার বিরুদ্ধে গেলেও নিউজ করবেন। এসময় মতবিনিময় করেন, বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মো: কামাল উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আফতাব হোসেন মমিন ভূঁঞা, সহ সভাপতি মোহাম্মদ শেখ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু, মো: আতিকুর রহমান রোজেন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সবুজ, ক্রিড়া ও সাহিত্য সম্পাদক মিজানুর রহমান পলাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল আজিজ সায়েম, প্রচার সম্পাদক কামরুল হাসান নিরব, নির্বাহী সদস্য মো: মাসুম বিল্লাহ ভূঁইয়া, মিজানুর রহমান, ওমর ফারুক ভূঁইয়া, মো: ইসমাইল , নিমাই চন্দ্র মজুমদার, আবু জাফর আহমেদ হৃদয়,মহি উদ্দিন মহি, জহিরুল ইসলাম, সহযোগী সদস্য জহিরুল ইসলাম মিতুল চৌধুরী, মো: শাহাদাত হোসেন, রফিক আলী, প্রমুখ। পরে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা: রুবাইয়েত বিন করিম, জেলা তথ্য অফিসার এস এম আল আমিন, গণপূর্ত অধিদফতর ফেনীর মনিরুজ্জামান জিতু এর সাথেও সৌজন্যে সাক্ষাৎ করেন বিএমইউজে ফেনীর সাংবাদিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর