সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

অভয়নগরে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

Reporter Name / ৭৮ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন রিনা সুলতানা (৫০) নামের এক নারী।

রোববার সন্ধ্যায় উপজেলার রাজঘাট মাইলপোস্ট বন্ধু কল্যাণ ফাউন্ডেশন কার্যালয়ের পেছনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিনা সুলতানা উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি এলাকার মুস্তাইন বিল্লার স্ত্রী। স্থানীয়রা জানান, বিকেলে পারিবারিক কলহের পর রিনা সুলতানা বাড়ি থেকে বের হয়ে যান। সন্ধ্যার দিকে তালতলা থেকে রাজঘাট এলাকার দিকে রেললাইন ধরে হাঁটছিলেন তিনি। ওই সময় বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি এলে তিনি তার নিচে ঝাঁপ দেন। ট্রেনের ধাক্কায় রেললাইন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করলে জিআরপি (রেলওয়ে পুলিশ) ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

খুলনা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, “খুলনা রেলওয়ে থানাধীন রেল কিলোমিটার নং-২৬/২ এর পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে রিনা সুলতানা আত্মহত্যা করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর