শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

চান্দাইকোনা পশুর হাটে নিরাপত্তা জোরদার, মাঠে সক্রিয় র‌্যাব-১২

প্রতিবেদকের নাম / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সিরাজগঞ্জের অন্যতম বৃহৎ পশুর হাট চান্দাইকোনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও টহল কার্যক্রম জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে মাঠ পর্যায়ে বিশেষ নজরদারি ও কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

শনিবার (২৩ মে) বিকেল ৪টার দিকে চান্দাইকোনা পশুর হাট পরিদর্শন করেন র‌্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ। এ সময় তিনি হাটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

র‌্যাব সূত্র জানায়, ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জসহ র‌্যাব-১২ এর আওতাধীন বিভিন্ন জেলার পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পশুর হাটকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, ছিনতাই, জাল টাকার লেনদেন, চাঁদাবাজি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত না হয়, সে লক্ষ্যে সাদা পোশাকে র‌্যাব সদস্য মোতায়েন রাখা হয়েছে।

এছাড়াও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হাট এলাকার চারপাশে ড্রোন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ এবং অপরাধ প্রতিরোধে এই প্রযুক্তিগত নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১২ এর পক্ষ থেকে আরও জানানো হয়, কিছু অসাধু চক্র এক হাটের পশু জোরপূর্বক অন্য হাটে নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে। এ ধরনের ঘটনা প্রতিরোধেও র‌্যাব সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে পশু ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের নিরাপদে কেনাবেচা সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ বলেন, “পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে মানুষের ব্যাপক সমাগম হয়। তাই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপরাধ দমনে আমাদের টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “জাল টাকা শনাক্তকরণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব সদস্যরা নিরলসভাবে কাজ করছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় করতে পারে, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।”

স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারাও র‌্যাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ায় হাটে স্বস্তির পরিবেশ বিরাজ করছে এবং ব্যবসায়ীরা নিশ্চিন্তে বেচাকেনা করতে পারছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
23 May 2026

চান্দাইকোনা পশুর হাটে নিরাপত্তা জোরদার, মাঠে সক্রিয় র‌্যাব-১২

www.dainikkagoj.com
23 May 2026

চান্দাইকোনা পশুর হাটে নিরাপত্তা জোরদার, মাঠে সক্রিয় র‌্যাব-১২

www.dainikkagoj.com