শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

লালমোহনে ট্রলি-স্কুল বাস সংঘর্ষে হেল্পার নিহত  

Reporter Name / ২১৭ Time View
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫

 

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে শিক্ষার্থীদের নিয়ে বাড়ি ফেরার পথে মালবাহী ট্রলির ধাক্কায় ধমুড়ে মুছড়ে গেছে স্কুল বাস। এতে বাসের শিশু হেল্পারের মৃত্যু হয়েছে। তার নাম লিমন। আহত হয়েছে বাসের চালকসহ ৭জন শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত ১০টার দিকে লালমোহন ডাওরী বাজারের দক্ষিণ পাশে প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, লালমোহন পৌর শহরের ৮নং ওয়ার্ডে অবস্থিত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজের ৭নং স্কুল বাসটি রাতে ছুটি শেষে শিক্ষার্থীদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে ঘটনাস্থলে একটি মালবাহী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি ধুমড়ে মুছড়ে যায়। শিক্ষার্থী ও বাসের চালক হেল্পারদের স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনলে চালক ও হেল্পার লিমনের অবস্থা আশংকাজনক দেখে তাদের বরিশাল রেফার্ড করে। বরিশাল নিলে শুক্রবার সকাল ৯টার দিকে হেল্পার লিমনের মৃত্যু হয়। তার বয়স ১৩- ১৪ বছর। লিমনের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার মনিরাম এলাকায়। ময়নাতদন্ত ছাড়াই শুক্রবার জুমার পরে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, উক্ত প্রতিষ্ঠানের সব কয়টি স্কুল বাসের হেল্পারের বয়স কম। প্রতিষ্ঠানের মালিক রুহুল আমিনের বিরুদ্ধে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলা রয়েছে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, স্কুল বাস ও ট্রলির সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। দুর্ঘটনার পরে স্কুলের বাসের হেল্পার লিমন বরিশাল মেডিকেলে মারা গেছে। এবিষয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর