শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে লংগদুতে র‍্যালি ও আলোচনা

Reporter Name / ১৪২ Time View
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫

 

 

মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি)।

 

রাঙ্গামাটির দূর্গম উপজেলা লংগদুতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস এবং মহামতি জ্বিন হেনরী ডুনান্ট এর ১৯৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৯মে (শুক্রবার) সকাল ১০টায় উপজেলা উপজেলা পরিষদের সামনে সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। রেড ক্রিসেন্টের লংগদু উপজেলা দলনেতা আবির চাকমার সভাপতিত্বে এবং রেশমা আক্তার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ।

 

এসময় প্রধান অতিথি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা থেকে শুরু করে স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা ও মানবাধিকার রক্ষায় রেড ক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে ও রাখবে। বিশ্বব্যাপী আজ রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম প্রশংসিত।

 

এতে আরও উপস্থিত ছিলেন লংগদু সরকারি মডেল কলেজের প্রভাষক মুছা তালুকদার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক মোঃ ওসমান গনি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএ হালিম, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য শাহ আলম মুরাদসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট ও লংগদু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

 

এসময়ে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং কুইজে বিজয়ীদের পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর