শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

কুষ্টিয়ায় বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা 

Reporter Name / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

 

কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে রবীন্দ্র কুঠিবাড়ি মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সভায় সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অন্যান্যদের মধ্যে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অতিরিক্ত সচিব ফরহাদ সিদ্দিক, ভাষাবিজ্ঞানী অধ্যাপক মনসুর মুসা, ইসলামী বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, জেলা প্রশাসক তৌফিকুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

আর কুঠিবাড়ির বাইরে বিশাল মাঠে বসেছে গ্রামীণ মেলা। আয়োজন নিয়ে রবীন্দ্র গবেষকরা জানান, ‘রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯১ সালে প্রথম কুষ্টিয়া কুমারখালীর শিলাইদহে ছায়াশীতল নিরিবিলি এ কুঠিবাড়িতে আসেন। এরআগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮০৭ সালে এ অঞ্চলের জমিদারি পান। পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে জমিদার হয়ে আসেন। শিলাইদহে তিনি ১৯০১ সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। জমিদারি পরিচালনার উদ্দেশ্যে আসলেও রবীন্দ্রনাথ পুরোটা সময় মগ্ন ছিলেন সাহিত্য রচনায়। আজ কুঠিবাড়ির মূল চত্বরের ভেতর আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। কুঠিবাড়িতে তিন দিনের এ বর্ণিল অনুষ্ঠানমালা চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর