বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন

ধামইরহাটে প্রেস ক্লাব সভাপতির ওপর হামলা, থানায় মামলা দায়ের

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

 

মোঃ উজ্জল হোসেন, ধামইরহাট উপজেলা প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম এ মালেকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেছেন।

জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে ধামইরহাট পুর্ব বাজারের ন্যাশনাল পেট্রোলিয়াম অ্যান্ড ফিলিং স্টেশনে তেল পাচারের গুঞ্জনের সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক এম এ মালেক। এ সময় তিনি স্থানীয়দের বক্তব্য নেওয়ার চেষ্টা করলে পাম্প সংশ্লিষ্ট একদল লোকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে আবু সুফিয়ান পান্নার নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এতে তিনি আহত হন এবং তার মোবাইল ফোন ভাঙচুর করা হয়। পাশাপাশি তার কাছে থাকা প্রায় ৪০ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তিনি এ ঘটনায় ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকের খোঁজখবর নেয়। তিনি বলেন, “সাংবাদিকের ওপর হামলার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

এ ঘটনায় ধামইরহাটের সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনার নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর