শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড

Reporter Name / ১৩ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়ায় জেলি ও কেমিক্যাল দিয়ে দুধ তৈরির অপরাধে ভ্রাম্যমান আদালতে অভিযানে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ১৮ এপ্রিল শনিবার গভীর রাতে(রাত ১২ টা থেকে রাত ৩ টা পর্যন্ত) ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সিংগারি গ্রামে ভাঙ্গুড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে এই রায় ঘোষণা করেন।

অভিযুক্ত ভেজাল দুধ ব্যবসায়ী ফারুক হোসেন(৪০) সিংগারি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। এ সময় ভেজাল দুধ তৈরি উপকরণ ২০০ লিটার জেলি জব্দ করে তা ধ্বংসের আদেশ দেন।

জানা গেছে, সিংগারি এলাকার দুধ ব্যবসায়ী ফারুক হোসেন দীর্ঘদিন যাবত গোপনে ভেজাল দুধ তৈরি করে তা বিক্রয় করে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নিয়েছেন।

শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাড়ি এলাকায় তার বসত বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ পাওয়া যায়। এ সময় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান এর ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত ভেজাল দুধ ব্যবসায়ী ফারুক হোসেন কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকার অর্থদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে ভেজাল দুধ তৈরির উপকরণ ২০০ লিটার জেলি জন সম্মুখে ধ্বংসের আদেশ দেন। জব্দকৃত ভেজাল দুধ তৈরির উপকরণ ২০০ লিটার ভেজাল জেলি যার আনুমানিক মূল্য ৩০০০০/= টাকা।

এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশ ও কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন। ঘটনার বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান বলেন, ভেজাল দুধ তৈরির অভিযোগে অভিযুক্ত কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫০ ধারামতে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড আদেশ প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর