কমলনগরে প্রাণ কেন্দ্র হাজিরহাটের প্রিয় মুখ ‘নবী স্টোর’-এর স্বত্বাধিকারী নুর নবী অসুস্থ—সবার কাছে দোয়া কামনা
মোখলেছুর রহমান ধনু
রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারের সুপরিচিত ব্যবসায়ী ও জাতীয় দৈনিক পত্রিকার এজেন্ট, ‘নবী স্টোর’-এর স্বত্বাধিকারী মোঃ নুর নবী গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
হাজিরহাট বাজারের অতি পরিচিত মুখ নুর নবী দীর্ঘদিন ধরে সততা ও আন্তরিকতার সাথে ব্যবসা পরিচালনা করে স্থানীয় মানুষের ভালোবাসা অর্জন করেছেন। একসময় তাঁর ‘নবী স্টোর’ ছিল এলাকার শিক্ষিত ও অভিজাত শ্রেণির মানুষের আড্ডাস্থল। সেখানে নিয়মিত সংবাদপত্র পড়া, চা পান ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক আলোচনা চলত।
স্থানীয়দের কাছে তিনি শুধু একজন ব্যবসায়ী নন, বরং একজন মানবিক, সদালাপী ও রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তি হিসেবে পরিচিত। অনেকের জীবনের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে তাঁর সেই হাসিমাখা মুখ ও আন্তরিক ব্যবহার।
নুর নবীর অসুস্থতার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে মো, রনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, “আমার বাবা আমাদের জন্য বটবৃক্ষের মতো ছায়া। তিনি বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। সবাই তাঁর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”







