রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে প্রাণ কেন্দ্র হাজিরহাটের প্রিয় মুখ ‘নবী স্টোর’-এর স্বত্বাধিকারী নুর নবী অসুস্থ—সবার কাছে দোয়া কামনা তাড়াশ উপজেলা চত্বরে চলছে রংতুলির আঁচড়ের শেষ মুহূর্তের প্রস্তুতি  কমলনগরে অসহায় সিএনজি চালক আব্দুর রহিমের বাঁচার আকুতি—উন্নত চিকিৎসার জন্য সবার সহযোগিতা কামনা কমলনগরে চর লরেন্স বাজারে চুরি বৃদ্ধি: পুলিশি তৎপরতা জোরদারের দাবি ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা মসিক এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন মসিক প্রশাসক  এক খণ্ড জায়গা নিয়ে বিরোধ: ঢাকা যাওয়ার পথে পল্লী চিকিৎসকের মৃত্যু কাপ্তাই লেকের পানিতে ফুল গঝানার মধ্য দিয়ে লংগদুতে বিজু উদযাপন শুরু  খাগড়াছড়িতে ফুল বিজুর মধ্য দিয়ে বৈসাবি শুরু কাশিয়ানীতে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
হামের উপসর্গে আক্রান্ত শিশুর মৃত্যু, জেলায় আতঙ্ক

 

ফিরোজ আল আমিন নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে তার মৃত্যু হয়।

নিহত শিশু মালিহা বিনতে মাহফুজ (১.৫) উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়ানগর গ্রামের বাসিন্দা মুকুল মাহফুজের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন সপ্তাহ আগে শিশুটির শরীরে হামের উপসর্গ দেখা দিলে তাকে প্রথমে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে শ্যামলীর একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকায় নেওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মরদেহ নিজ বাড়িতে এনে দাফন সম্পন্ন করা হয়েছে।

এদিকে জেলায় হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১০৪ জন শিশু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ২৭ জন শিশু জেলার ছয়টি সরকারি ও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের সময়মতো টিকা প্রদান এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। অন্যথায় পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করতে পারে।