রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে প্রাণ কেন্দ্র হাজিরহাটের প্রিয় মুখ ‘নবী স্টোর’-এর স্বত্বাধিকারী নুর নবী অসুস্থ—সবার কাছে দোয়া কামনা তাড়াশ উপজেলা চত্বরে চলছে রংতুলির আঁচড়ের শেষ মুহূর্তের প্রস্তুতি  কমলনগরে অসহায় সিএনজি চালক আব্দুর রহিমের বাঁচার আকুতি—উন্নত চিকিৎসার জন্য সবার সহযোগিতা কামনা কমলনগরে চর লরেন্স বাজারে চুরি বৃদ্ধি: পুলিশি তৎপরতা জোরদারের দাবি ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা মসিক এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন মসিক প্রশাসক  এক খণ্ড জায়গা নিয়ে বিরোধ: ঢাকা যাওয়ার পথে পল্লী চিকিৎসকের মৃত্যু কাপ্তাই লেকের পানিতে ফুল গঝানার মধ্য দিয়ে লংগদুতে বিজু উদযাপন শুরু  খাগড়াছড়িতে ফুল বিজুর মধ্য দিয়ে বৈসাবি শুরু কাশিয়ানীতে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াশ উপজেলা চত্বরে চলছে রংতুলির আঁচড়ের শেষ মুহূর্তের প্রস্তুতি 

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

 

ফিরোজ আল আমিন  নিজস্ব প্রতি‌নি‌ধিঃ

পহেলা বৈশাখকে বরণ করে নিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা চত্বরে চলছে রংতুলির আঁচড়ের শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজকরা বাংলা নববর্ষ ১৪৩৩-এর শোভাযাত্রা ও নানা আয়োজনে ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে মুখোশসহ বিভিন্ন উপকরণ ও শোভাযাত্রার মোটিফ তৈরির কাজ প্রায় ৮০ ভাগ শেষ হয়েছে। নতুন বছরের প্রস্তুতিতে উপজেলায় আঁকিয়েরা ব্যস্ত সময় পার করছেন। তাদের তুলি ও রঙে ফুটে উঠছে মঙ্গল শোভাযাত্রার অনুষঙ্গগুলো। এসব অনুষঙ্গ তৈরিতে কাজ করছেন স্থানীয় শিল্পীরা। এদিকে, সাংস্কৃতিক সংগঠনগুলোতেও চলছে প্রস্তুতির শেষ পর্ব। লোকজন সংস্কৃতির শক্তিতে ও প্রতিবাদী চেতনায় নতুন স্বপ্ন দেখছেন সংস্কৃতিপ্রেমীরা। আয়োজকরা বলছেন, গত কয়েক বছরের তুলনায় এবার আরও বর্ণাঢ্যভাবে পালিত হবে নববর্ষ উৎসব। ঈদের আনন্দ শেষ না হতেই আসছে বাঙালির অন্যতম সার্বজনীন উৎসব-বাংলা শুভ নববর্ষ। এ আনন্দঘন মুহূর্তের জন্য অনেক আগ থেকেই অপেক্ষায় ছিলেন সংস্কৃতিপ্রেমীরা। সব ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা ও বয়সের মানুষ উৎসবে সমান আগ্রহে অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, এবারের শোভাযাত্রায় থাকবে  মাখল, কাস্তে, মাছ ধরার জাল, পলই, খলই, রঙিন কুলা, হাতপাখা, কলস, ঐতিহ্যবাহী ঘুড়ি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী শিল্পীদের অংশগ্রহণ। পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী মেলায় থাকছে হস্ত ও কুটির শিল্প, চারু ও কারুশিল্প, পিঠা ও ফুড কর্নারসহ ২০টি স্টল। পাশাপাশি থাকছে বাংলা নববর্ষভিত্তিক নাটিকা, গম্ভীরা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, ‘প্রতিবছরের মতো এবারও তাড়াশ উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাংলা শুভ নববর্ষ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সার্বিক প্রস্তুতি প্রায় শেষ। সুন্দর একটি পহেলা বৈশাখ উদযাপনের অপেক্ষায় আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর