রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে প্রাণ কেন্দ্র হাজিরহাটের প্রিয় মুখ ‘নবী স্টোর’-এর স্বত্বাধিকারী নুর নবী অসুস্থ—সবার কাছে দোয়া কামনা তাড়াশ উপজেলা চত্বরে চলছে রংতুলির আঁচড়ের শেষ মুহূর্তের প্রস্তুতি  কমলনগরে অসহায় সিএনজি চালক আব্দুর রহিমের বাঁচার আকুতি—উন্নত চিকিৎসার জন্য সবার সহযোগিতা কামনা কমলনগরে চর লরেন্স বাজারে চুরি বৃদ্ধি: পুলিশি তৎপরতা জোরদারের দাবি ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা মসিক এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন মসিক প্রশাসক  এক খণ্ড জায়গা নিয়ে বিরোধ: ঢাকা যাওয়ার পথে পল্লী চিকিৎসকের মৃত্যু কাপ্তাই লেকের পানিতে ফুল গঝানার মধ্য দিয়ে লংগদুতে বিজু উদযাপন শুরু  খাগড়াছড়িতে ফুল বিজুর মধ্য দিয়ে বৈসাবি শুরু কাশিয়ানীতে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মসিক এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন মসিক প্রশাসক 

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

আজ ১২এপ্রিল রবিবার হাম-রুবেলা প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারি নির্দেশনা মোতাবেক নগর ভবন প্রাঙ্গণে মাসব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন এই কর্মসূচি শুভ উদ্বোধন করেন । এই ক্যাম্পেইনে শুক্র-শনিবার ও সরকারি ছুটির দিন ব্যতিত সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে নির্ধারিত ইপিআই টিকা কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এই টিকা প্রদান করা হবে।

উদ্বোধনী বক্তব্যে হাম-রুবেলা প্রাদুর্ভাব মোকাবেলায় উদ্দিষ্ট সকল শিশুকে টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছেন প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এসময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ প্রদীপ কুমার সাহা, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথসহ অন্যান্য কর্মকর্তা -কর্মচারীবৃন্দ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর