শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

মানিকছড়িতে শিশু যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মানিকছড়িতে তিন বছরের এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মো. সাব্বির (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি দল জিয়ানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল বিকেলে উপজেলার জিয়ানগর এলাকায় তিন বছর বয়সী এক শিশু প্রতিবেশী ইদ্রিস মিয়ার ছেলে সাব্বিরের বাড়ির উঠানে খেলতে যায়। অভিযোগ রয়েছে, সাব্বির কেক দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ ঘরে নিয়ে যায় এবং ভিডিও গেম দেখানোর ছলে শ্লীল তাহানির চেষ্টা করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্ত সাব্বির এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

পরবর্তীতে ভুক্তভোগী শিশুর পরিবার মানিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ শিশুটিকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার পর থেকেই অভিযুক্তকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল। টানা ২৪ ঘণ্টা নিরলস প্রচেষ্টার পর আজ দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জিয়ানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সেনাবাহিনী।

অভিযুক্তকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মূল অভিযুক্তকে আইনের আওতায় আনায় স্থানীয় জনগণ সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। এলাকাবাসীর মতে, এ ধরনের দ্রুত পদক্ষেপ অপরাধ দমনে ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সাব্বিরকে মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ জানায়, অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর