শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

দীঘিনালায় জমকালো আয়োজনে শুরু ৫ দিনব্যাপী বিঝুমেলা

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম বৃহৎ সাংস্কৃতিক উৎসব বিঝু উপলক্ষে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিঝুমেলা।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়।

মেলার উদ্বোধন করেন পার্বত্য জনসংহতি কমিটির কেন্দ্রীয় সভাপতি বিমল কান্তি চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকমা সার্কেলের রাজা দেবাশীষ রায়। এতে সভাপতিত্ব করেন ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা।

৮ এপ্রিল থেকে শুরু হওয়া এ মেলা আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে। মেলাকে ঘিরে দীঘিনালার মাঠজুড়ে বসেছে নানা ধরনের দোকানপাট। এতে স্থান পেয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প এবং সংস্কৃতিনির্ভর নানা পণ্য।

চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বিঝুকে ঘিরে আয়োজিত এ মেলার মাধ্যমে তাদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। এতে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

প্রকৃতি ও সংস্কৃতির অপূর্ব সমন্বয়ে মেলা প্রাঙ্গণে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ আয়োজন পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য সংরক্ষণ এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর