শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ডিএসবি অফিসার এসআই শরীয়ত উল্লাহ

Reporter Name / ৩৪ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

মোঃ শিহাব উদ্দিন

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

পেশাগত দক্ষতা ও প্রশংসনীয় কর্মসম্পাদনের স্বীকৃতি হিসেবে গোপালগঞ্জ জেলায় আবারও শ্রেষ্ঠ ডিএসবি (ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ) অফিসার নির্বাচিত হয়েছেন এসআই শরীয়ত উল্লাহ।

সম্প্রতি অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলা কল্যাণ সভায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তাঁর হাতে পুরস্কার তুলে দেন।

পুলিশ বিভাগের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও দক্ষতার জন্য এসআই শরীয়ত উল্লাহ সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ব্যাপক প্রশংসিত। আইন-শৃঙ্খলা রক্ষা এবং গোয়েন্দা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

জেলার বিভিন্ন মহল তাঁর এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও তাঁর সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা ব্যক্ত করেছে।

এ সময় জেলা কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আফতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সারোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক PPM এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাখাওয়াত হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর