শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

লংগদুতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত 

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

রাঙ্গামাটির লংগদুতে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন ও চাকমা, মারমা, ত্রিপুরাসহ অন্যান্য জাতিগোষ্ঠীর বৈসাবি উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ এপ্রিল (বুধবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিফ রহমান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সৈকত সেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাছির উদ্দীন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মৌজা হেডম্যান, কার্বারী, শিক্ষক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময়ে আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ ও পার্বত্যাঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী বৈসাবি উৎসব উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পালনে বিস্তারিত আলোচনা- পর্যালোচনা এবং পরামর্শ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর